×

আন্তর্জাতিক

জাপান কেঁপে উঠল ৬.৩ মাত্রার ভূমিকম্পে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:১০ পিএম

জাপান কেঁপে উঠল ৬.৩ মাত্রার ভূমিকম্পে

ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইজু-ওগাসাওয়ারায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী টোকিওর দক্ষিণে অবস্থিত ওই দ্বীপটিতে সোমবার (১৬ জানুয়ারি) সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতত্ত্ব জরিপ কেন্দ্রের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে। খবর আনাদোলুর। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৪০৯.১ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্বীপটি টোকিও থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App