×

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২২ পিএম

ভূমধ্যসাগরে ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ছবি: সংগৃহীত

তিউনিসিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নারী ও শিশুসহ অন্তত ১০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইতালির কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করে জানায়। নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইতালীয় কোস্টগার্ড শুক্রবার জানায়, আগের রাতে তারা একটি ছোট মাছ ধরার নৌকা তীরে তুলে আনে। পরে সেখান থেকে ৮ জনকে মৃত এবং ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো, নাইজার, মালি ও আইভরি কোস্টের নাগরিকরা রয়েছেন।

জানা যায়, তিউনিসিয়া থেকে নৌকটি যাত্রা শুরু করেছিল কয়েকদিন আগে। মনে করা হচ্ছে মৃতরা সবাই হাইপোথারমিয়াতে মারা গেছে।

এর আগে বৃহস্পতিবার ইতালীয় কোস্টগার্ডকে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটির কথা জানান মাল্টার কর্তৃপক্ষ। কারণ ভূমধ্যসাগরের যে স্থানে নৌকাটি শনাক্ত হয়েছিল, সেটি মাল্টার নিয়ন্ত্রণাধীন এলাকা।

জানা যায়, এতদিন লিবিয়া উপকূলের কাছে বিভিন্ন দাতব্য সংস্থার বিপুল সংখ্যক নৌযান থাকতো যাতে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা যায়। কিন্তু ইতালীয় নতুন সরকারের এক ডিক্রির কারণে আগের সংখ্যা ও তাদের কার্যক্রম অনেকটা কমে এসেছে।

এ বিষয়ে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) টুইটারে লিখেছে, এটি অগ্রহণযোগ্য যে, মাল্টার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলে ফের একটি নৌকায় প্রাণহানির ঘটনা ঘটেছে, অথচ এ ঘটনা এড়ানো সম্ভব ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

শেখ হাসিনার ফেরার গুঞ্জন ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App