×

আন্তর্জাতিক

সৌদি আরবে আগুনে ‘৯’ বাংলাদেশি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৮, ০২:০৫ পিএম

সৌদি আরবে আগুনে ‘৯’ বাংলাদেশি নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন কমপক্ষে আটজন।স্থানীয় সময় শুক্রবার সকালে দাখেল মাহদুদ এলাকার একটি ভবনে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভবনটিতে আগুন লেগে যায়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মো. সারোয়ার আলম জানিয়েছেন, এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। এ সংখ্যা আরো বাড়তে পারে আশংকা প্রকাশ করেন তিনি। হতাহতদের নাম-পরিচয় জানতে সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে আটজন হলেন কিশোরগঞ্জের ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম, সিলেটের যোবায়ের, মানিকগঞ্জের রাকিব হোসেন ও রুবেল, নরসিংদীর হিমেল, মজিদ খান ও রবিন আহমেদ। এদিকে, সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজর মোহাম্মদ আল হামাদি চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, প্রবাসী শ্রমিক থাকা ভবনটির প্রবেশপথে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ওই ভবন থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা না থাকায় আগুনের ধোঁয়ায় শ্বাসরোধেই মৃত্যু হয় বেশিরভাগের। ওই ভবনটিতে ৫৪ জন প্রবাসী শ্রমিক থাকতেন বলেও খবরে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App