×

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ছাড়ালো ৪১ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৬ এএম

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু ছাড়ালো ৪১ হাজার

ছবি: এপির

৭০ দেশের উদ্ধারকারী দল সক্রিয়ভাবে কাজ করছে ২০০ ঘণ্টা পর ৯ জন জীবিত উদ্ধার

তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পর ৭০ দেশের উদ্ধারকারী দলের একান্ত প্রচেষ্টায় ধ্বংসস্তূপ থেকে আরও নয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তাদের উদ্ধার করা হয়।

এ পর্যন্ত দেশ দুটিতে ভয়াবহ এ দুর্যোগে মৃত্যুর খবর পাওয়া গেছে ৪১ হাজারের বেশি মানুষের। খবর রয়টার্সের

ভূমিকম্পে বিধ্বস্ত দেশ দুটিতে উদ্ধার তৎপরতা প্রায় শেষের দিকে চলে এসেছে। যদিও ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনের বেঁচে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবুও বৈরি আবহাওয়ার মধ্যেই উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন বিভিন্ন দেশের উদ্ধারকারী টিমের সদস্যরা।

দেশ দুটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেকারণে এখন জরুরি সহায়তার দিকে মনোযোগী সংশ্লিষ্ট সংস্থাগুলো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রথমবার এক প্রতিক্রিয়ায় বিপর্যয়ের জন্য সহায়তা চেয়েছেন বিশ্ববাসীর কাছে। তবে তিনি সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান।

আঙ্কারায় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা শুধু আমাদের দেশেই নয়, মানবতার ইতিহাসেও সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছি।

মঙ্গলবার সবশেষ যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন কাহরামানমারাস প্রদেশের ১৭ ও ২১ বছর বয়সী, দুই ভাই। অন্যদিকে সিরিয়ীয় একজন পুরুষ ও একজন তরুণীকে উদ্ধার করা হয়েছে। একজন উদ্ধারকারী জানিয়েছেন, ধ্বংসস্তূপে আরও কিছু মানুষ বেঁচে থাকতে পারে। তবে জাতিসংঘ কর্তৃপক্ষ বলছে, উদ্ধার পর্ব শেষ হয়ে আসছে। এখন আশ্রয়কেন্দ্রে থাকা মানুষগুলোর খাদ্যসহ অন্যান্য জরুরি সহায়তা প্রয়োজন। ভূমিকম্পের ফলে সাইমোয়াসহ খোলা মাঠে আশ্রয় নেওয়া মানুষগুলো গৃহহীন হয়ে পড়েছেন। তারা খেলার মাঠে প্লাস্টিক, কম্বল এবং কার্ডবোর্ড ব্যবহার করে তাঁবু গেড়ে থাকছেন।

ইউরোপবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক হ্যান্স হেনরি পি. ক্লুজ জানান, উভয় দেশের ২ কোটি ৬০ লাখ মানুষের মানবিক সহায়তা জরুরি হয়ে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের চাহিদা বাড়ছে। বৈরি আবহাওয়ার মধ্যে তাদের জরুরিভিত্তিতে খাদ্য, স্যানিটারি ও রোগ প্রতিরোধ ব্যবস্থা করা দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন পুলিশ সুপার

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন কে এই সুন্দরী

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪৯ জনসহ ৪৯৭ গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App