×

আন্তর্জাতিক

ইসরায়েলের মিসাইল হামলায় দামেস্কে নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭ এএম

ইসরায়েলের মিসাইল হামলায় দামেস্কে নিহত ৫

ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের মিসাইল হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলি রকেট দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকায় আঘাত হানে। হামলার শিকার ওই এলাকাটি দামেস্কে অবস্থিত ইরানি স্থাপনার কাছাকাছি বড় ও ব্যাপকভাবে সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্সের পাশে অবস্থিত। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। খবর রয়টার্সেন।

এদিকে এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, মধ্যরাতের পরপরই রাজধানী দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৫ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App