×

আন্তর্জাতিক

ইমরানের বাসভবন থেকে গুলি, পেট্রোল বোমা উদ্ধারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১২:৪০ এএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) সকালে ইমরান খান ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালতে তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে লাহোরের জামান পার্ক বাসভবন থেকে ইসলামাবাদের দিকে রওনা দেয়ার পর বাসভবনে প্রবেশ করে পুলিশ।

ইমরান খানের বিরুদ্ধে এই মামলাটি ‘তোষাখানা মামলা’ হিসেবে পরিচিত। অভিযানে পিটিআইয়ের অন্তত ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) উসমান আনোয়ার বলেন, ইমরান খানের বাড়িতে গুলি ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

অভিযানের পর লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি পেট্রোল বোমা দেখিয়ে বলেন এগুলো ইমরান খানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এর বাইরেও গুলি উদ্ধার করার কথা দাবি করেন তিনি।

ইমরান খানের বাড়িতে বাঙ্কার থাকার কথা দাবি করে তিনি বলেন, ওই বাঙ্কারে বালির বস্তা পাওয়া গেছে। পেট্রোল বোমা তৈরি করা হতো, ইমরান খানের বাড়ির পাশে এমন একটি জায়গার সন্ধান পাওয়ার কথাও দাবি করেন তিনি।

তোশাখানা মামলায় এর আগে ইমরানকে গ্রেপ্তারে গিয়ে হামলার মুখে পড়েছিল পুলিশ। ওই হামলার তদন্তের জন্য গতকাল লাহোর হাইকোর্ট পুলিশ প্রধানের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বাড়িতে তল্লাশির অনুমতি দেন।

ইমরানের বাড়ি থেকে পিটিআই কর্মীরা কীভাবে পুলিশের বিরুদ্ধে পেট্রোল বোমা ব্যবহার করেছিল আজ সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন আইজি আনোয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App