×

আন্তর্জাতিক

শি-পুতিন আনুষ্ঠানিক বৈঠকে বসবেন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:৫২ এএম

শি-পুতিন আনুষ্ঠানিক বৈঠকে বসবেন আজ

ছবি: আলজাজিরা

পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা চরমে রেখেই আকস্মিকভাবে মস্কো সফরে আছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের দেয়া শান্তি প্রস্তাব নিয়েই শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২১ মার্চ) হবে আনুষ্ঠানিক বৈঠক।

যদিও সোমবার ক্রেমলিনে সাক্ষাৎ হয় দুই নেতার। চীন-রাশিয়া সম্পর্ক ও সাধারণ স্বার্থ নিয়ে আলোচনা করেন তারা। খবর আলজাজিরার।

অনানুষ্ঠানিক এই সাক্ষাতের বিষয়ে শি জিনপিং বলেন, বিগত ১০ বছর ধরেই পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন তিনি। তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পাঠানো অভিনন্দন বার্তার জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান শি। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার জনগণ আবারও পুতিনকে সমর্থন দেবে বলে আশাবাদ জানান জিনপিং।

অন্যদিকে, চীনের রাজনীতি, সরকার ব্যবস্থা ও উন্নয়নের প্রশংসা করেন পুতিন। জানান, বেইজিংয়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেয় মস্কো।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিক বৈঠক হবে দুই নেতার। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যুও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App