×

আন্তর্জাতিক

আল-আকসায় জুমার নামাজে আড়াই লাখ মুসল্লি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৫১ পিএম

আল-আকসায় জুমার নামাজে আড়াই লাখ মুসল্লি

ছবি: সংগৃহীত

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবার (১৪ এপ্রিল) আড়াই লাখের বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

প্রতিবছরই অসংখ্য ফিলিস্তিনি রোজার মধ্যে আল-আকসা সফর করেন, নামাজ আদায় করেন। এ জন্য তাদের আগে থেকে অনুমতি নিতে হয়। খবর আরব নিউজের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়, তাহলে গতকাল ছিল জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমা। যে কারণে আল-আকসায় মুসল্লির সমাগম বেশি ছিল।

দিনটি উপলক্ষে আল-আকসা মসজিদ অভিমুখে সব সড়কে ৩ হাজার ২০০-এর বেশি পুলিশ, সীমান্ত পুলিশ, সিন বেত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছিল ইসরায়েল।

এ বছর রমজান মাসে পবিত্র এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য কর্তৃপক্ষ সব বয়সী নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ১২ বছরের কম বয়সী শিশুদের পারমিট বা অনুমোদন ছাড়াই পশ্চিম তীর থেকে জেরুজালেমে আসার সুযোগ দিয়েছিল।

সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে শুধু চলমান পবিত্র রমজান মাস পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App