×

আন্তর্জাতিক

আদালত চত্বরে আইনজীবীর পোশাক পরে গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০১:১০ পিএম

আদালত চত্বরে আইনজীবীর পোশাক পরে গুলি

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির সাকেত আদালত চত্বরে এক নারীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। হামলাকারীর পরনে ছিল আইনজীবীর পোশাক।

পুলিশ জানায়, শুক্রবার সকালে আদালতে ঢুকে এক ব্যক্তি গুলি চালান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

দিল্লির আদালতে গুলি চালানোর ঘটনা নতুন নয়। গত বছর সেপ্টেম্বর মাসেও এমন ঘটনা ঘটেছিল। সে সময় গুলিতে তিনজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। দিল্লির কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয় ওই হামলায়।

গত বছরও উত্তর দিল্লির রোহিণীতে আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল সস্ত্রাসীরা।

গোগীর ওপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ ছিল পুলিশের। সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল এলপিজির দাম

ফের বাড়ল এলপিজির দাম

গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

শ্রমিক আন্দোলন গাজীপুরে বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: হুমকিতে জলজ প্রাণী-জীববৈচিত্র্য

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

ডিমেনশিয়ার ঝুঁকি এড়াতে ৫টি অভ্যাস গড়ে তুলুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App