×

আন্তর্জাতিক

ভারতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৩, ০৮:০৩ পিএম

ভারতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর ক্লিপিংস। ছবি: এএনআই

ভারতের মধ্যপ্রদেশের মোরেনা শহরে তিন নারীসহ একই পরিবারের ছয়জনকে গুলি করেছেন প্রতিবেশী অপর একটি পরিবারের লোকজন। জমিজমাকে কেন্দ্র করে ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জেরে আজ শুক্রবার (৫ মে) এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করতে দেখা গেছে।

উল্লেখ্য, মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে ধীর সিং তোমার ও গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে বিরোধের জেরে আজ সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App