×

আন্তর্জাতিক

৫০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১১:২৫ পিএম

৫০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ

ছবি: সংগৃহীত

প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। এ খবর নিশ্চিত করেছে দুটি মানবাধিকার সংস্থা।

বিপদে পড়া অভিবাসনপ্রত্যাশীদের ডাকে সাড়া দেয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন শুক্রবার জানিয়েছে, বুধবার সকালে নৌকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। ওই সময় মাল্টা ও ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ৩২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ইঞ্জিন বিকল অবস্থায় ভেসে বেড়াচ্ছিল। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার ইতালীয় এনজিও ইমার্জেন্সি জানিয়েছে, জাহাজ লাইফ সাপোর্ট ও ওশান ভাইকিং এবং আরো একটি দাতব্য জাহাজ ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ নৌকাটি খুঁজছে। তবে নৌকাটির কোনো খোঁজ পাওয়া যায়নি।একই দিন ইতালির কোস্টগার্ড জানিয়েছে, দুটি পৃথক অভিযানে ৪৭৩ জন এবং ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যালার্ম ফোন বলছে, উদ্ধারকৃতরা নিখোঁজ নৌকায় থাকাদের কেউ নন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App