×

আন্তর্জাতিক

বাংলাদেশের প্রতিক্রিয়ায় ‘সন্তুষ্ট’ যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:০২ পিএম

বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিতে গত বুধবার নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আর এ নীতিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশের এ প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ‘সন্তুষ্ট’ হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫মে) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

তিনি বলেন, আমাদের সিদ্ধান্তকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানোয় আমরা সন্তুষ্ট। আমরা বিশ্বাস করি, শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে এগিয়ে নেওয়ার সবচেয়ে স্থায়ী উপায় গণতন্ত্র। এ জন্যই আমরা এ ঘোষণা দিয়েছি। সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চাই।

ব্রিফিংয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে অংশ নিতে বিরোধী দলকে যুক্তরাষ্ট্র অনুরোধ জানাবে কি না-এমন প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কী করা উচিত বা উচিত না, সে বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি না। আমি বলব, যুক্তরাষ্ট্রের অবস্থান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। এ জন্য আমরা নতুন এ নীতি ঘোষণা করেছি।

এ নতুন ভিসা নীতি হলো, যারাই বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে কিংবা এর সঙ্গে জড়িত থাকবে, তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এর আওতায় বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা, সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার দেড় বছর পর ভিসা নিয়ে ওয়াশিংটনের নতুন নীতির ঘোষণা এলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে বড় ধসের যেসব কারণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে বড় ধসের যেসব কারণ

অবশেষে সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

অবশেষে সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

‘সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে বিভ্রান্ত করতেই অযৌক্তিকভাবে লংমার্চ’

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App