×

আন্তর্জাতিক

পারমাণবিক কেন্দ্রে হামলা করবে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম

পারমাণবিক কেন্দ্রে হামলা করবে রাশিয়া

ছবি: এপি

খেরসনের দখলকৃত জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে রাশিয়া, এমনটি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। খবর আল জাজিরার।

তিনি বলেন, পারমাণবিক কেন্দ্রটিতে ‘গুরুতর হুমকি’ বিরাজ করছে। বিস্ফোরণ ঘটানোর জন্য রাশিয়া ‘কার্যত প্রস্তুত’ আছে।

জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক কেন্দ্রটির প্রতি আরও নজর দেন। এখানে গুরুতর হুমকি রয়েছে। কারণ, রাশিয়া কার্যত কেন্দ্রটিতে একটি অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত আছে। এই বিস্ফোরণের কারণে রেডিয়েশনের বিচ্যুরণ ঘটতে পারে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা শুক্রবার জানায়, রাশিয়া পারমাণবিক কেন্দ্র থেকে সেনাদের সংখ্যা কমিয়ে নিচ্ছে। এছাড়া কেন্দ্রের কর্মীদের ক্রিমিয়ায় চলে যাওয়ারও নির্দেশনা দিয়েছে। এমনকি কেন্দ্রের আশপাশে মাইনও পুঁতেছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App