×

আন্তর্জাতিক

পাকিস্তানে দুই মেয়েকে হত্যা করলেন বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৩:৫৫ পিএম

পাকিস্তানে দুই মেয়েকে হত্যা করলেন বাবা

প্রতিকি ছবি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে ‘অনার কিলিং’ এর ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি তার দুই মেয়েকে গুলি করে হত্যা করেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এআরওয়াই নিউজ।

পাঞ্জাবের কাসুর জেলার হাভেলি নাথোয়ালি এলাকায় সাইদ নামে এক ব্যক্তি পারিবারিক সম্মান রক্ষায় তার দুই মেয়েকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় দুজনই। মেয়েদের হত্যা করার পরই সে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ঘাতকের খোঁজে তল্লাশি চলছে। এদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে গুজরানওয়ালা শহরের স্যাটেলাইট টাউন এলাকায় ১২ বছর বয়সী এক কিশোর পরিবারের সম্মান রক্ষায় তার মাকে হত্যা করে।

পুলিশ জানায়, ওই কিশোর রাস্তার মাঝখানে তার মাকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার খালা আহত হন। পরে ঘটনাস্থল থেকে খালাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

ওই কিশোর তার মাকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App