×

আন্তর্জাতিক

রাশিয়ার আগ্রাসনের পর থেকে ২ লাখ শিশু নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৮:৫৯ এএম

রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে প্রায় ২ লাখ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা জানি না, কোথায় আছে এই দুই লাখ শিশু।’

বৃহস্পতিবার (৬ জুলাই) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। খবর সিএনএনের।

জেলেনস্কি বলেন, ‘নিখোঁজদের মধ্যে অনেকে নির্বাসিত, কেউ কেউ রুশ দখলকৃত অঞ্চলে রয়েছে। আমরা জানি না তাদের কে কে বেঁচে আছে।’

ইউক্রেনে হামলা শুরুর পর অনেক শিশুকে জোরপূর্বক এবং বেআইনিভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে।

কথিত জোরপূর্বক নির্বাসনের দায়ে গত মার্চ মাসে প্রেসিডেন্ট পুতিন এবং তার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

অভিযোগ রয়েছে, অনেক শিশুকে রাশিয়ার পরিবারের কাছে দত্তক দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App