×

আন্তর্জাতিক

মহাকাশে পর্যটনের সুযোগ দিচ্ছে ভার্জিন গ্যালাকটিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৭:১০ পিএম

মহাকাশে পর্যটনের সুযোগ দিচ্ছে ভার্জিন গ্যালাকটিক

ছবি: সংগৃহীত

অজানাকে জানার আগ্রহ মানুষের আদিকাল থেকেই। পৃথিবীর কোথায় কি আছে, তা জানতে কত কিছু জয় করেছে মানুষ। এবার পৃথিবীর বাইরে যাওয়ার অদম্য নেশা জাগতে শুরু করেছে মানুষের। মহাকর্ষের বাইরে গিয়েও জনহীনতা অনুভব করার অনুভূতি পেতে সবারই ইচ্ছা হয়। পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখার সাধ নেয়ার সুযোগ খুঁজছেন অনেকেই।

রিচার্ড ব্র্যানসনের মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক অনেক বেশি মানুষকে এমন দুর্লভ অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। আপনিও যদি এমন অভিজ্ঞতা নিতে চান, আপনাকে গুনতে হবে সাড়ে চার লাখ ডলার। বৃহস্পতিবার (১৩ জুলাই) ভার্জিন গ্যালাকটিক তাদের প্রথম মহাকাশ পর্যটনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দিয়েছে। পর্যটকবাহী প্রথম মহাকাশ ফ্লাইট যাবে ১০ আগস্ট। নিউ মেক্সিকোর স্পেসপোর্ট থেকে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ৯০ মিনিটের এই মহাকাশ ফ্লাইট শুরু হবে। এবারের যাত্রায় যাবেন তিনজন। ভার্জিন গ্যালাকটিকের রকেটে করে মহাকাশ যাওয়ার অভিজ্ঞতা নিতে এখন পর্যন্ত ৮০০ জনের বেশি গ্রাহক তালিকাভুক্ত হয়েছেন। ধাপে ধাপে তাদেরকে সুযোগ দেয়া হবে।

ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযানটি একটি বড় বিমানের নিচে যুক্ত থাকে। পরে ৪৫ হাজার ফিট ওপরে গেলে পরিবহন বিমান থেকে রকেট ইঞ্জিনচালিত মহাকাশযান ‘ইউনিটি’ আলাদা হয়ে আরও ৫০ মাইল ওপরে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায়। আগস্টের মিশনটি একই উপায়ে সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App