×

আন্তর্জাতিক

কুরআন পোড়ানো: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার ইরাকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:৫৩ এএম

কুরআন পোড়ানো: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার ইরাকের
সুইডেনে কুরআনের কপি পোড়ানোর ঘটনায় বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির দপ্তর থেকে গেল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, সুইডেনের রাষ্ট্রদূতকে অবিলম্বে ইরাকের ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পবিত্র কুরআন পোড়ানো, ইসলামের পবিত্রতা নষ্ট করা এবং ইরাকের পতাকায় আগুন দেয়ার আয়োজনে অনুমতি দিয়েছে সুইডেন সরকার। এর প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে ইরাক ছাড়তে বলা হয়েছে। এর আগে গত বুধবার রাতে বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন কয়েকশ মানুষ। আগুন দেওয়া হয় দূতাবাস ভবনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য, সুইডেনের রাজধানী স্টকহোমের নর্দার্ন রেলওয়ে স্কয়ার নামের এলাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস। সম্প্রতি দূতাবাসের সামনে রাসমুস পালুদান নামের এক ব্যক্তি কুরআন শরিফে আগুন দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App