×

আন্তর্জাতিক

রাহুলের জন্য মেয়ে খুঁজতে বললেন সোনিয়া গান্ধী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৯:২৮ পিএম

রাহুলের জন্য মেয়ে খুঁজতে বললেন সোনিয়া গান্ধী

নয়াদিল্লিতে ভারতের হরিয়ানা প্রদেশের একদল নারী সম্প্রতি সাবেক কংগ্রেস সভাপতি ও লোকসভা সাংসদ সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। সেখানে তাদের মধ্য থেকে একজন তাকে তার ছেলে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিয়ে সম্পর্কে জানতে চেয়েছিলেন।

এর উত্তরে সোনিয়া গান্ধী বলেন, আপনি কেনো তার জন্য উপযুক্ত মেয়ে খুঁজছেন না? খবর এনডিটিভির।

কংগ্রেসের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে একজন জিজ্ঞাসা করেন, কে দুষ্টু ছিল? আপনি নাকি রাহুল জি?

জবাবে তিনি বলেন, তাকে (রাহুল) মিষ্টি দেখাচ্ছে, তাই না? কিন্তু তিনি (রাহুল) আরো দুষ্টু ছিলেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই হরিয়ানার সোনিপাত জেলার মদিনা গ্রামে যান রাহুল গান্ধী। সেখানে একদল নারীকে তার বাড়িতে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে নারীদের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, কিছু বিশেষ অতিথির সঙ্গে মা, প্রিয়াঙ্কা ও আমার জন্য একটি স্মরণীয় দিন! সোনিপাতের কৃষক বোনেরা দিল্লিতে আসেন, তারা উপহার নিয়ে আসেন ও প্রচুর মজার কথাবার্তা হয়। আমরা একসঙ্গে অনেক মূল্যবান উপহার পেয়েছি: দেশি ঘি, মিষ্টি লাচ্ছি, ঘরে তৈরি আচার ও অনেক ভালোবাসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App