×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম

থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৯
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বাজারের ভেতর আতশবাজির একটি গুদামে বিস্ফোরণে নয়জন নিহত এবং শতাধিব মানুষ আহত হয়েছেন। মালয়েশিয়া সীমান্তবর্তী নগরী সাংআই কোলোকে শনিবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। গুদামের ভেতর নির্মাণ কাজ চলছিল এবং সেই থেকেই কোনোভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। খবর:রয়টার্সের। বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানান স্থানীয় গভর্নর। তিনি বলেন, সেখানে স্টিল ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। প্রাথমিকভাবে সেখান থেকেই গুদামে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। গুদামটি যে বাজারে সেখান থেকে ১০০ মিটার দূরে একটি বাড়িতে বাস করা প্রত্যক্ষদর্শী সেকসান তাইসেন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। তিনি বলেন, হঠাৎই প্রচণ্ড জোরে, অনেকটা বজ্রপাতের মত আওয়াজ পাই, আমার পুরো বাড়ি কেঁপে উঠেছিল। তারপর দেখলাম ছাদ অনেকটা খোলা। বাইরে তাকিয়ে দেখি বাড়ি ধসে পড়ছে এবং লোকজন মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App