×

আন্তর্জাতিক

নারী পাইলটের দুঃসাহসিকতায় প্রাণে বাঁচলেন ৩০০ যাত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৫:৫৩ পিএম

নারী পাইলটের দুঃসাহসিকতায় প্রাণে বাঁচলেন ৩০০ যাত্রী

এয়ার ইন্ডিয়া। ফাইল ছবি

নারী পাইলটের সতর্কতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার সংস্থা ভিস্তারার দুটি বিমান। ফলে অল্পের জন্য রক্ষা পেল ৩০০ যাত্রী।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ২৯আর রানওয়ে থেকে উড্ডয়ন করতে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ভিস্তারার বাগডোগরাগামী ফ্লাইট ভিটিআই৭২৫। একই সময় ২৯এল রানওয়েতে অবতরণ করছিল ভিস্তারার আহমেদাবাদ-দিল্লি ভিটিআই৯২৬।

এসময় রানওয়েতে বিমান দুটির মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার সময় দুটি বিমানের দূরত্ব ছিল মাত্র ১৮০০ মিটার।

ভিটিআই৯২৬-এর নারী পাইলট সোনু গিলের বিষয়টি নজরে এলে দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান তিনি। এরপরই এটিসি বাগডোগরাগামী বিমানটিকে উড্ডয়ন স্থগিত করার নির্দেশ দেয়। এতে রক্ষা পায় বিমান দুটির ৩০০ যাত্রীসহ পাইলট ও ক্রু।

এ ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন)। এটিসির সঙ্গে সমন্বয়ের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরের ২৯আর ও ২৯এল রানওয়ে দুটি একসঙ্গে ব্যবহার করা যায় না। কারণ একটি বিশেষ পয়েন্টে গিয়ে দুটি রানওয়ে মিলে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App