×

আন্তর্জাতিক

সরকারি স্কুলে বোরকা পরা নিষিদ্ধ করবে ফ্রান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৮:৪১ এএম

সরকারি স্কুলে বোরকা পরা নিষিদ্ধ করবে ফ্রান্স

ছবি: বিবিসি

সরকারি স্কুলে মেয়েদের বোরকা পরা নিষিদ্ধ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্সের শিক্ষামন্ত্রণালয়। সোমবার (২৮ আগস্ট) দেশটির শিক্ষামন্ত্রীর বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

নতুন এই নিষেধাজ্ঞা আগামী ৪ সেপ্টেম্বর ফ্রান্সে শুরু হতে যাওয়া নতুন স্কুলবর্ষ থেকেই কার্যকর হবে।

ফ্রান্সে সরকারি স্কুল ও ভবনগুলোতে ধর্মীয় প্রতীক বা নিদর্শন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে দেশটির যুক্তি হচ্ছে- ধর্মীয় প্রতীক বা নিদর্শনের ব্যবহার ধর্মনিরপেক্ষতার আইন লঙ্ঘন করে।

দেশটির সরকারি স্কুলগুলোতে ২০০৪ সাল থেকে মেয়েদের মাথায় স্কার্ফ বা হিজাব পরিধান নিষিদ্ধ রয়েছে। এবিষয়ে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল দেশটির টেলিভিশন চ্যানেল টিএফওয়ানকে বলেন, একটি শ্রেণিকক্ষে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের দিকে তাকিয়েই তাদের ধর্ম শনাক্ত করতে পারার বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলে আর আবায়া পরিধান করা যাবে না।

ফ্রান্সের স্কুলগুলোতে আবায়া বা বোরকা পরিধান নিয়ে দীর্ঘ সময় ধরে বিতর্কের পর দেশটির শিক্ষামন্ত্রী নতুন এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানান, ধর্মনিরপেক্ষতা মানে স্কুলের মাধ্যমে নিজেকে মুক্ত করার স্বাধীনতা, যেখানে আবায়া হলো একটি ধর্মীয় নিদর্শন।গ্রীষ্মের ছুটির পর স্কুল পুনরায় খোলার আগেই জাতীয় পর্যায়ে সবার কাছে তিনি নতুন নিয়মটি সুস্পষ্ট করবেন।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের স্কুলগুলোতে আবায় পরিধান করা মুসলমান মেয়েদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ডানপন্থী দলগুলো মুসলমান নারীদের এই পোশাক নিষিদ্ধের পক্ষে অবস্থান নিলেও বামপন্থি দলগুলো এ ক্ষেত্রে মুসলমান নারী ও মেয়েদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে

প্রধানমন্ত্রী সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App