×

আন্তর্জাতিক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেস পার্টির সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার মুম্বাইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সেরে দিল্লি ফেরেন তিনি। তার পরই শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন।

চিকিৎসকরা জানিয়েছেন, সোনিয়া গান্ধীর ফুসফুসে সংক্রমণ রয়েছে।তার গায়ে হালকা জ্বরও আছে।খবর আনন্দবাজার পত্রিকার।

৭৬ বছর বয়সি কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া সম্প্রতি নতুন করে সক্রিয় হয়েছেন রাজনীতিতে। ইতিমধ্যেই লোকসভার অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।

লোকসভা ভোটের মুখে বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র তিনটি বৈঠকের মধ্যে দু’টিতেই সশরীরে উপস্থিত থেকেছেন তিনি।

জুলাইয়ে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। অগস্টের শেষ মুম্বইয়ে দু’দিনের বৈঠকেও উপস্থিত ছিলেন। সেখান থেকে ফেরার পরই তার বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। তার পর তড়িঘড়ি দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়ে সাবেক কংগ্রেস সভাপতিকে।

উল্লেখ্য, গত মার্চ মাসেও শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়াকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সনিয়া বুকে সংক্রমণ নিয়ে বেশ কিছু দিন ধরেই কষ্ট পাচ্ছেন।এ কারণেই চেকআপের জন্য হাসপাতালে আনা হয়েছে তাকে।

বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের রায় বরেলির এমপি সোনিয়া কাশ্মীরের শ্রীনগরের সফরেও গিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App