×

আন্তর্জাতিক

ইউরোপের ৩ দেশের শস্য আমদানি নিষেধাজ্ঞায় ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম

ইউরোপের ৩ দেশের শস্য আমদানি নিষেধাজ্ঞায় ইউক্রেন

বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন। দেশটি থেকে এবার শস্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি।

ইউরোপীয় কমিশন ৫ দেশে ইউক্রেনের শস্য রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার দিনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এ ঘোষণা আসে। খবর আলজাজিরার।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করলে শস্য রপ্তানিতে বড় ধাক্কা খায় ইউক্রেন। রাশিয়া কৃষ্ণ সাগর ইউক্রেনের শস্যবাহী জাহাজ চলাচলে বাধা দেয়ায় বিপাকে আছে কিয়েভ। এর প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যশস্যের দাম।

তবে প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেনে শস্যের অবাধ আমদানির ফলে স্থানীয় কৃষকদের উৎপাদিত শস্যের দাম কমে যায়। এতে স্থানীয় কৃষকরা গুনছেন লোকসান। আর এ কারণেই দেশ তিনটি ইউক্রেন থেকে শস্য কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে।

এর আগে গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের শস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শর্ত বেঁধে দেয়। আর তা হলো- যে দেশ ইউক্রেনের শস্য কিনবে তারা বিশ্বের অন্য কোথাও সেই শস্য বিক্রি করবে।

ইউরোপীয় ইউনিয়ন সেই নিষেধাজ্ঞা শুক্রবার তুলে নেয়। প্রতিক্রিয়ায় নিজ নিজ উদ্যোগে ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App