×

আন্তর্জাতিক

অশ্লীল মন্তব্য, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ইতালির প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১০:৫৭ এএম

অশ্লীল মন্তব্য, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ইতালির প্রধানমন্ত্রীর

জর্জিয়া মেলোনি

অশ্লীল মন্তব্য, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ইতালির প্রধানমন্ত্রীর

জর্জিয়া মেলোনি ও আন্দ্রেয়া গিয়ামব্রুনো

টেলিভিশন সাংবাদিক স্বামী আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রচার মাধ্যমে এক নারী সহকর্মীকে অশ্লীল মন্তব্য করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে শুক্রবার (২০ অক্টোবর) একটি ফেসবুক পোস্টে দেন মেলোনি। স্বামী ও তার একমাত্র সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার সম্পর্ক প্রায ১০ বছর চলছিল। আমরা বছরগুলো একসাথে চমৎকার কাটিয়েছি। আমরা যে অসুবিধার মধ্যদিয়ে গিয়েছিলাম তার জন্য এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমাদের কন্যা জিনেভরাকে দেয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের একসঙ্গে চলা এখন আর সম্ভব হচ্ছে না। এখানেই তার সঙ্গে সম্পক ইতি টানতে চাচ্ছি। আমাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন হয়েছে এবং এটি স্বীকার করার সময় এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনির মিত্র এবং সাবেক প্রধানমন্ত্রী সিলিভিও বারলোসকোনির মালিকানাধীন এমএফই মিডিয়া গ্রুপের সম্প্রচার মাধ্যম মিডিয়াসেটে সংবাদবিষয়ক একটি অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে কাজ করেন গিয়ামব্রুনো। সম্প্রতি তিনি তার অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে ক্যামেরার অন্তরালে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং একজন নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেন। এ বিষয়গুলো মিডিয়াসেটেরই আরেকটি অনুষ্ঠানে ফাঁস করে দেয়া হয়েছে। [caption id="attachment_471359" align="aligncenter" width="700"] জর্জিয়া মেলোনি ও আন্দ্রেয়া গিয়ামব্রুনো[/caption] ফাঁস হওয়া একটি কথোপকথনে গিয়ামব্রুনোকে তার এক নারী সহকর্মীর উদ্দেশে বলতে শোনা যায়, তুমি কেমন আছো, প্রিয়তম।? কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হলো না? বৃহস্পতিবার একই অনুষ্ঠানের দ্বিতীয় আরেকটি পর্বে গিয়ামব্রুনোর আরো ‘কুকীর্তি’ ফাঁস করা হয়। সেই পর্বে গিয়ামব্রুনোকে বলতে শোনা যায়, তিনি কয়েকজন নারী সহকর্মীকে তার সঙ্গে কাজ করার সুযোগ পেতে ‘দলবদ্ধ হয়ে যৌনতা’র আহ্বান জানাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App