বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম
ছবি : সংগৃহীত
সাইবার অপরাধ দমন ও ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হয়েছে। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অর্গানোগ্রাম অনুযায়ী সাইবার পুলিশ ইউনিটের মোট জনবল ৪ হাজার ৫৯২ জন নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিভিত্তিক যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইউনিটটি কার্যক্রম পরিচালনা করবে।
তিনি বলেন, অতিরিক্ত আইজিপির নেতৃত্বে দেশের সব থানা পর্যায়ের কর্মকর্তারাও সাইবার অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। এসব অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বিশেষায়িত এই ইউনিট কাজ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার আইন বা সাইবার ইউনিটের কার্যক্রমের মাধ্যমে যেন কোনো গণমাধ্যম ভোগান্তির শিকার না হয়, সেই বিষয়টি নজরে রাখা হবে।
