×

আন্তর্জাতিক

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দাবি স্পেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩, ০৬:১৫ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দাবি স্পেনের

ছবি: সংগৃহীত

স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরা বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার করা উচিত।

তিনি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানিয়েছেন।পাশাপাশি তিনি আরো বলেন- গাজার নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপর ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে তার জন্য তেল আবিবের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। খবর আরব নিউজের।

স্পেনের এ মন্ত্রী গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য দৃঢ় ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

টুইটারে শেয়ার করা এক আবেগঘন ভিডিও বার্তায় ইয়ন ব্যালেরা বলেন, আজকে গাজায় এই নারকীয় রাত পার হওয়ার পর ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে আমার খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে- আমাদেরকে ইসরায়েলের এই গণহত্যার সহযোগী বানাবেন না। ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না।

গাজায় ইসরায়েল ইন্টারনেট ও টেলিফোন ব্যবস্থা কেটে দিয়ে যে হত্যাকাণ্ড চালিয়েছে সে সম্পর্কে স্পেনের মন্ত্রী বলেন, এর মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, এই গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে কোন রকমের পরিণতি ভোগ করতে হবে না, সে বিষয়টি তারা নিশ্চিত হয়েছে।

ইয়ন ব্যালেরা আরো বলেন, আমাদের নিষ্ক্রিয়তা ইসরায়েলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর নিষ্ঠুরভাবে বিমান হামলা চালিয়ে আসছে। ইসরাইলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে সাড়ে ৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে চার হাজারেও বেশি শিশু রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App