×

আন্তর্জাতিক

ভারতে বিশ্বকাপের ম্যাচে উড়ল ফিলিস্তিনের পতাকা, আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম

ভারতে বিশ্বকাপের ম্যাচে উড়ল ফিলিস্তিনের পতাকা, আটক ৪

ছবি: সংগৃহীত

ভারতে চলছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ মহারণ ও অন্যদিকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত। মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। আর এ ম্যাচে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর দায়ে চার ভারতীয় দর্শককে আটক করেছে কলকাতা পুলিশ। জনপ্রিয় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর কারণে তাদের আটক করা হয়েছে। আটক চারজনের মধ্যে দুজন ঝাড়খণ্ড ও একজন কলকাতার ইকবালপুর এবং অপরজন হাওড়ার বাসিন্দা।

ভারতীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে জানান, 'আটক চারজনের দুজনকে ৬ নম্বর গেটের কাছ থেকে এবং অপর দুজনকে ব্লক জি১০-এর কাছ থেকে আটক করা হয়েছে।' এছাড়া আটককৃতদের উদ্দেশ্য জানার চেষ্টা চলছে বলে তিনি জানান, 'ময়দান থানা পুলিশের কাছ থেকে আইন-প্রয়োগকারী সংস্থা তাদের আটক করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'স্টেডিয়ামে অবস্থানরত পুলিশ সদস্যরা প্রথমে বুঝতে পারেননি, বিক্ষোভকারীরা কী করছে। তারপর তারা ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তাদের আটক করা হয়। তবে তারা কোনো স্লোগান দেননি।'

কলকাতা পুলিশের সূত্র জানিয়েছে, আটক চারজনের বয়স ২০ বছরের কাছাকাছি। তারা গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদ জানিয়ে আসছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App