×

আন্তর্জাতিক

ভারতে গ্রানাইটের খনিতে বিস্ফোরণে নিহত ১২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৮, ১১:১৭ এএম

ভারতে গ্রানাইটের খনিতে বিস্ফোরণে নিহত ১২
ভারতে একটি গ্রানাইটের খনিতে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন । শুক্রবার রাতে অন্ধ্র প্রদেশের কার্নুল জেলার আলুরু মান্দাল এলাকার হাতি বেঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে হতাহত শ্রমিকরা সবাই ওডিশা প্রদেশের। তারা কাজের জন্য অন্ধ্র প্রদেশে এসেছিল। একজন তদন্ত কর্মকর্তা বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে শুক্রবার খননের সময় ওই বিস্ফোরণ ঘটে। ওই সময় খনিতে কমপক্ষে ২০ জন লোক কাজ করছিল। হঠাৎ বিস্ফোরণের কারণে শ্রমিকরা সেখানে আটকা পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, বিস্ফোরণের পর খনিতে আর কেউ আটকা আছে কি না তা জানতে অনুসন্ধান অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের সামরিক প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App