×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ১০:৫৪ এএম

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
১৮৮ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাজধানী জাকার্তা থেকে সুমাত্রার পেংকাল পিনাং শহরে যাওয়ার পথে ফ্লাইট জেটি-৬১০ বিধ্বস্ত হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করা উড়োজাহাজটি এক ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ বলেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, এটা নিশ্চিত। নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সর্বশেষ যোগাযোগের সময় উড়োজাহাজটি সমুদ্র পাড়ি দিচ্ছিল জানিয়ে বিবিসি বলছে, দুর্ঘটনায় কেউ জীবিত আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আরোহীদের মধ্যে ১৭৮ জন পূর্ণবয়ষ্ক, তিনটি শিশু, দুইজন পাইলট এবং পাঁচজন ক্রু ছিলেন বলে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে। লায়ন এয়ারের প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইত বলেনে, আমরা সব তথ্য সংগ্রহ করছি। আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App