×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় উত্তর কোরিয়ার গুপ্তচর আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৭, ১০:৫০ এএম

অস্ট্রেলিয়ায় উত্তর কোরিয়ার এক গুপ্তচরকে আটক করেছে পুলিশ। তিনি উত্তর কোরিয়ার হয়ে কাজ করছিলেন। যদিও তিনি দক্ষিণ কোরিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। সিডনিতে বাস করেন তিনি। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ওই ব্যক্তির নাম চ্যান হ্যান চোই বলে জানিয়েছে। ৫৯ বছর বয়সী চ্যান হ্যান উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র সরঞ্জামসহ বিভিন্ন অস্ত্র আন্তর্জাতিক সংস্থার কাছে বিক্রির বিষয়ে মধ্যস্থতা করেন। এমনকি গণবিধ্বংসী অস্ত্র বিক্রিরও চেষ্টা করেন তিনি। চ্যান উত্তর কোরিয়া থেকে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে কয়লা আমদানির পরিকল্পনা করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলছে অস্ট্রেলিয়া। সিএনএন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App