×

আন্তর্জাতিক

ভারত মহাসাগরে টেকটনিক প্লেটে ফাটল, ভূমিকম্পের শঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২০, ০৬:০০ পিএম

ভারত মহাসাগরে টেকটনিক প্লেটে ফাটল, ভূমিকম্পের শঙ্কা

টেকটনিক প্লেট সরে যাওয়াই ভূমিকম্পের কারণ হতে পারে

ভারত মহাসাগরের নিচে বিশাল টেকটনিক প্লেট ভেঙে দুটুকরো হয়েছে। এতে ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করছে বিজ্ঞানীরা। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্স জানিয়েছে, ভারত-অস্ট্রেলিয়ার মকরাঞ্চলের ওই প্লেট প্রত্যেক বছর ০.০৬ মিলিমিটার করে দূরে সরে যাচ্ছে। আট বছর আগে একবার ভারত মহাসাগরের নিচে ভূমিকম্প হয়েছিল। তার পর থেকেই ওই প্লেটের এমন পরিবর্তন লক্ষ্য করছেন বিজ্ঞানীরা।

আপাতদৃষ্টিতে দেখলে এই দুটি প্লেটের দূরে সরে যাওয়ার গতি খুবই ধীর। এই গতিতে চলতে থাকলে এক মাইল দূর যেতে দুটি প্লেটের ১০ লাখ বছর সময় লাগার কথা। কিন্তু পুরো প্রক্রিয়াটাই ঘটছে পানির তলে। ফলে ঠিক কী কী পরিবর্তন চলছে তা সবসময় নজরে রাখা সম্ভব হচ্ছে না।

বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে দূষণ, একের পর এক কারণে এমনিতেই পৃথিবীর ভবিষ্যত নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই দুই প্লেটের সরে যাওয়ার ফলে ২০ হাজার বছর পর পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

নিরাপত্তা জোরদার আরএমপিকে ১৫৫ অত্যাধুনিক সিসি ক্যামেরা দিল রাসিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

‘আন্দোলনের প্রথম দিনই পদত্যাগে প্রস্তুত ছিলেন ধর্মেন্দ্র’

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

ঠেরক্যান বিলে জলাবদ্ধতা, ৩০০ বিঘা জমি অনাবাদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App