×

আন্তর্জাতিক

৯ জানুয়ারি উত্তর কোরিয়ার ও দক্ষিণ কোরিয়া বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ১০:৪৬ এএম

৯ জানুয়ারি উত্তর কোরিয়ার ও দক্ষিণ কোরিয়া বৈঠক
২০১৮ সালের অলিম্পিক গেমসে অংশগ্রহণে আলোচনার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে উত্তর কোরিয়া। আগামী ৯ জানুয়ারি উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসছে ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার অ্যাথলেটরা কিভাবে অংশগ্রহণ করতে পারেন, আলোচনায় সে উপায় খোঁজা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ । আলোচনার প্রস্তাব পাওয়ার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে বিষয়টিকে ‘দু’দেশের জনগণের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরির বিশাল সুযোগ’ বলে আখ্যা দিয়েছেন। জানা গেছে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৈঠকটি দুই দেশের সীমান্তবর্তী পানমুনজম গ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে বৈঠকের প্রস্তাবের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুই বছর বন্ধ থাকার পর ফের হটলাইন চালু করে উত্তর কোরিয়া। ২০১৫ সালের ডিসেম্বরের পরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আর কোনো আলোচনা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App