×

আন্তর্জাতিক

জন্মের পরে সবাই অন্ধ হয়ে যান এই গ্রামে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১০:৪৩ পিএম

জন্মের পরে সবাই অন্ধ হয়ে যান এই গ্রামে!

গ্রামটিতে ৭০টির মতো কুঁড়েঘর আছে

মেক্সিকোর টিলটেপেক নামের একটি গ্রামের সকলে দৃষ্টিহীন। তবে কেউ জন্মান্ধ নন। স্বাভাবিক দৃষ্টিশক্তি নিয়ে জন্মালেও এক সপ্তাহের মধ্যেই অন্ধ হয়ে যান এই গ্রামের সকলেই!

শুধু মানুষই নয়, এই নিয়ম থেকে বাদ পড়ে না গ্রামের গৃহপালিত পশুরাও। জন্মের কিছুদিনের মধ্যে রহস্যজনক ভাবেই দৃষ্টিশক্তি হারায় তারাও!

গ্রামটিতে ৭০টি কুঁড়েঘরে বসবাস করেন জাপোটেক নামের এক উপজাতী গোষ্ঠীর ৩০০ মানুষ। এই গ্রামের সকলেরই রহস্যজনক ভাবে অন্ধ হয়ে যাওয়ার খবরে নড়ে চড়ে বসেছে মেক্সিকো প্রশাসন।

টিলটেপেক গ্রামের সকলের এ ভাবে হঠাৎ অন্ধ হয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে গবেষণাও শুরু করেছেন সে দেশের বিজ্ঞানীরা।

গবেষণায় বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামে ‘ব্ল্যাক ফ্লাই’ নামের এক বিষাক্ত প্রজাতির মাছির আনাগোণা রয়েছে আর সেই মাছির কামড়ে শৈশবেই দৃষ্টিশক্তি হারায় এই গ্রামের সকলে।

তাই প্রশাসনও এখন ওই এলাকাটিকে ‘ব্ল্যাক ফ্লাই’ মুক্ত করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। প্রয়োজনে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এই গ্রামের বাসিন্দাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল

এমপি মনজুরুল পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল

মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, দেখা গেল যা

মোজতবা খামেনির নতুন ভিডিও প্রকাশ, দেখা গেল যা

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

রাষ্ট্রপতি পদে আলোচনায় যে চার নেতা: রাজনীতিতে কার কী অবদান

রাষ্ট্রপতি পদে আলোচনায় যে চার নেতা: রাজনীতিতে কার কী অবদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App