×

আন্তর্জাতিক

ভারতে আইসিইউতে ভর্তি অচেতন রোগী, কামড় দিলো ইঁদুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম

ভারতে আইসিইউতে ভর্তি অচেতন রোগী, কামড় দিলো ইঁদুর

ভারতের তেলঙ্গানার কামারেড্ডি এলাকার একটি হাসপাতালে অচেতন অবস্থায় আইসিইউতে ভর্তি ছিলেন এক রোগী। হাতে-পায়ে ক্ষতচিহ্ন দেখে চমকে উঠে চিকিৎসকদের ডেকেছিলেন স্বাস্থ্য কর্মী। পর্যবেক্ষণ করে দেখা যায় ইঁদুরের কামড়ের দাগ।

গত রবিবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়েছে, তেলঙ্গানার কামারেড্ডি এলাকার একটি রাষ্ট্রীয় হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ৪৩ বছর বয়সী এক রোগীকে ইঁদুর কামড়ে দিয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা গত রবিবার জানিয়েছেন। এই ঘটনায় তদন্তের কথা জানানো হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর তেলঙ্গানার হাসপাতালে ভর্তি করানো হয় ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে। গত এক সপ্তাহ ধরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।

আরো পড়ুন: ফের রুশ জাহাজে ইউক্রেনের হামলা

গত শনিবার আইসিইউতে গিয়ে রোগীর ডান হাতের আঙুলগুলোতে ক্ষতচিহ্ন দেখে চমকে ওঠেন স্বাস্থ্য কর্মী। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ডাকেন তিনি। পর্যবেক্ষণ করে দেখা যায়, পায়ের তলার দিকেও দাগ রয়েছে। চিকিৎসকদের দাবি, ইঁদুর কামড়ানোর ফলে এই ক্ষত তৈরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আইসিইউয়ের পাশে একটি ডায়ালিসিস ইউনিট রয়েছে। সেই ঘরটি আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। তা ছাড়া রোগীদের খাবার হাসপাতালের মেঝের ওপর অনেকক্ষণ খোলা অবস্থায় পড়ে থাকে।

আর সেসব কারণেই আইসিইউয়ের ভেতরে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখার প্রতিশ্রুতিও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App