×

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম

তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ৯

লিবিয়া থেকে নৌকায় করে সাগরপথে ইউরোপ যাওয়ার পথে তিউনিসার উপকূলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। 

মারা যাওয়া অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে বি‌ভিন্ন সূত্রে জানতে পেরেছে লি‌বিয়ার বাংলাদেশ দূতাবাস।

খবর পেয়ে, তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জনের মৃতদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। জীবিত অবস্থায় উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ দুর্ঘটনায় মৃত্যুবরণকারী অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দূতাবাস জানায়, উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ব বসতি দিবসেও আশ্রয়হীন সুফিয়া, নিজ ভিটায় ফিরতে আর্তনাদ

বিশ্ব বসতি দিবসেও আশ্রয়হীন সুফিয়া, নিজ ভিটায় ফিরতে আর্তনাদ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

স্কুলের বেতন দিতে না পারা সেই সালমানের সম্পদ এখন কত

স্কুলের বেতন দিতে না পারা সেই সালমানের সম্পদ এখন কত

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন কোয়েল মল্লিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App