×

আন্তর্জাতিক

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গায়ে আগুন দিলেন মার্কিন সেনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গায়ে আগুন দিলেন মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমানবাহিনীর সক্রিয় এক সদস্য নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।  তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর: এএফপির। 

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র এএফপিকে বলেছেন, ওই ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সক্রিয় সদস্য। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। ফায়ার সার্ভিস বলেছে, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন না। 

মার্কিন গণমাধ্যমের খবরের বরাতে এএফপি আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’। এসব ফুটেজের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি এএফপি। নিউইয়র্ক টাইমসের খবরের বরাতে এএফপি জানিয়েছে, টুইচ থেকে ওই ফুটেজ সরিয়ে নেয়া হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী— দুই পক্ষই সেখানে বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, গাজায় কয়েক মাসের নির্বিচার হামলায় প্রায় ৩০ হাজার মানুষের প্রাণ গেছে। তাদের বেশির ভাগ নারী ও শিশু। এসব তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। অন্যদিকে ইসরায়েল সরকার জানিয়েছে, ৭ অক্টোবরের হামলায় দেশটিতে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ২৫৩ জনকে জিম্মি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App