×

আন্তর্জাতিক

ইউক্রেনের ১৭ হাজারেরও বেশি সামরিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১২:৩১ পিএম

ইউক্রেনের ১৭ হাজারেরও বেশি সামরিক ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ইউক্রেনের  ৭ হাজারেরও বেশি সামরিক ড্রোন ধ্বংস করেছে।

রুশ মন্ত্রণালয়  জানায় সব মিলিয়ে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে যে লক্ষ্যগুলি ধ্বংস করা হয়েছে সেগুলো হলে-৫৭৭টি যুদ্ধবিমান, ২৭০টি হেলিকপ্টার, ১৭ হাজার ১১টি ড্রোন, ৪৮৯টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ১৫ হাজার ৫৯৫টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধ যান, ১ হাজার ২৫৬টি রকেট লঞ্চার, ৮ হাজার ৫২১টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং ২০ হাজার ১৯২টি বিশেষ সামরিক মোটর যান। খবর তাসের।

মস্কোতে সন্ত্রাসী হামলার পরই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। হামলার পরপরই  ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লভিভে হামলা চালিয়েছে রুশ বাহিনী। 

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করলেও রাজধানীতে বেশ কয়েকটি হামলা ও বিস্ফোরণ হয়েছে।  

ভিতালি জানান, রাশিয়ার অন্তত ৫৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েভে হামলা চালায়।  ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮ টিকেই ধ্বংস করেছে। এ ছাড়া, ২৮ টি ড্রোনের মধ্যে ২৫ টিকেই ধ্বংস করে দিয়েছে।

রুশ প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছিল ইউক্রেন। এর প্রতিশোধ হিসেবে রাশিয়া কয়েক দিন ধরেই ইউক্রেনে বিমান হামলা চালাচ্ছে।

এদিকে কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি জাহাজসহ বেশ কয়েকটি রুশ স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তারাদের দাবি কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ল্যান্ডিং শিপ, একটি কমিউনিকেশন সেন্টার ও আরও বেশ কয়েকটি অবকাঠামোতে হামলা চালিয়েছে কিয়েভের সেনারা।  

কিয়েভের সেনাদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম আজভ ও ইয়ামাল। তবে রাশিয়ার তরফ থেকে এই দুটি জাহাজের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App