×

রাজনীতি

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির নাম উল্লেখ করার বিষয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক।

এক বিবৃতিতে তিনি দাবি করেন, স্টুডিও ভাঙচুরের ঘটনাটি মূলত জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বিষয়টি স্পষ্ট হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-২ আসনের এমপি মো. আবদুল গফুরের জামাতা মিজানুর রহমানকে মামলার ৯ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বোরহান ইশরাক বলেন, ঘটনার পর সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে উল্লেখ করেন। তার প্রশ্ন, এ ঘটনায় বিএনপির কোনো নেতা-কর্মী কোথায় ছিলেন এবং বিএনপির কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে হামলা কিংবা চাঁদা দাবির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে কি না।

তিনি বলেন, “যেখানে ঘটনার তদন্তে জমি-বিরোধের বিষয় সামনে এসেছে, সেখানে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলার ভিত্তি কী— সালমান মুক্তাদিরকে সেই প্রশ্নের জবাব দিতে হবে।”

আরও পড়ুন: দেশে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

বোরহান ইশরাক আরও বলেন, কারও স্টুডিওতে হামলা বা ভাঙচুর হলে অবশ্যই জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া অভিযোগ তোলাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির বিরুদ্ধে সালমান মুক্তাদিরের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারা চাঁদা চেয়েছে, তাদের নাম ও প্রমাণ সামনে আনা উচিত।

একই সঙ্গে বিএনপিকে নিয়ে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক যুক্তি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান জানান বোরহান উদ্দিন ইশরাক।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “অপরাধীদের বিচার যেমন চাই, তেমনি বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও প্রমাণহীন অভিযোগের জন্যও জবাবদিহিতা চাই।”

এ ঘটনায় প্রয়োজনে মানহানি ও মিথ্যা অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুকমুক্ত গণবিবাহ

তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুকমুক্ত গণবিবাহ

অবৈধ দোকানে ঠাঁসা, বৈধতে বাধা

অবৈধ দোকানে ঠাঁসা, বৈধতে বাধা

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির নাম নেয়ায় জবাব চাইলেন ছাত্রদল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App