×

আন্তর্জাতিক

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় প্রথমবার সৌদি সুন্দরী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১০:০৮ এএম

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় প্রথমবার সৌদি সুন্দরী

বিশ্বসুন্দরী নির্বাচনে অন্যতম বড় প্রতিযোগিতা হিসেবে পরিচিত ‘মিস ইউনিভার্স’এ প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। দেশটির হয়ে এই প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন সৌদি তরুণী রুমি আল-কাহতানি। 

মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া নিউজ।

রুমি আল-কাহতানি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তার অংশগ্রহণের বিশয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এর মধ্য দিয়ে সম্মানজনক এই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব।’

২৭ বছরের রুমি আলকাহতানি পেশায় একজন মডেল। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার তার ইচ্ছা প্রকাশ করেছেন।

মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্টসহ আরও অনেক ইভেন্টে দেশকে প্রতিনিধিত্ব করেছেন এই মডেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App