×

আন্তর্জাতিক

অনুশীলনে চোট পেয়েছেন লিটন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০২:২৬ পিএম

অনুশীলনে চোট পেয়েছেন লিটন

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ৩ মে । তার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রতিদিন অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটরা।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ক্রিকেটাররা মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকেই অনুশীলন করতে থাকেন। এর মধ্যে ফিল্ডিং অনুশীলন করার সময় কোমরের চোট পান লিটন দাস। তৎক্ষনাত মাটিতে লুটিয়ে পড়েন টাইগার এই ওপেনার। এরপর হেঁটে বাউন্ডারি লাইনে যাওয়ার পর স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ম্যাসাজ দিতে থাকেন লিটনকে।

কিছুতেই কিছু না বুঝে লিটন এরপর ফিজিও বায়জেদুল ইসলামের সঙ্গে ড্রেসিংরুমের পথ ধরেন। এখন পর্যন্ত অবশ্য ডানহাতি এই ওপেনারের চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি। 

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App