×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গুলি, নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১০:১৮ এএম

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গুলি, নিহত ৪

ছবি: সংগৃহীত

 যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সন্দেহভাজন হামলাকারী আত্মহত্যা করেছেন এবং পরে একটি গাড়ি থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। খবর: এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের কেনটাকিতে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ফ্লোরেন্স পুলিশ বিভাগের মতে, চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া আহত অন্য তিনজনকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩ টার দিকে ওই বাসভবনে যান এবং বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে তারা গুলি চালানোর শব্দও শুনতে পান। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন।

সন্দেহভাজন হামলকারীকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং হামলার পর পুলিশ আসার আগেই একটি গাড়িতে ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। পরে সন্দেহভাজন ওই ব্যক্তি তখন রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরে তাকে মৃত ঘোষণা করা হয় বলে বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে এবং জনসাধারণের জন্য এখন কারো বিপদ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App