×

আন্তর্জাতিক

মোবাইল ফোনে আড়িপাতার অনুমতি পেল আইএসআই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম

মোবাইল ফোনে আড়িপাতার অনুমতি পেল আইএসআই

মোবাইলফোনে আড়িপাতার অনুমতি পেল আইএসআই। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) মোবাইল ফোনে আড়িপাতার অনুমতি দিয়েছে দেশটির সরকার। জাতীয় নিরাপত্তা রক্ষায় ও নিরাপত্তার স্বার্থে যেকোনো অপরাধ রুখতে আইএসআই কর্মকর্তাদের ফোনকল ও মেসেজ ইন্টারসেপ্ট করার অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সোমবার দেশটির তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৯৯৬ সালের টেলিযোগাযোগ (সংশোধিত) আইনের ৫৪ ধারার অধীনে আইএসআই মনোনীত কর্মকর্তাদের কল ট্রেসের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে গোয়েন্দা সংস্থার মনোনীত ওই কর্মকর্তা ১৮ গ্রেডের নিচে হতে পারবেন না। খবর ডনের।

আরো পড়ুন: ১৫ দিনের মেয়ে শিশুকে জীবন্ত দাফন করলেন বাবা

প্রতিবেদনটিতে বলা হয়, পাকিস্তানের টেলিযোগাযোগ আইনের ওই ধারায় বলা হয়েছে, সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যেকোনো ব্যক্তি বা সংস্থাকে ফোনকল ও মেসেজ ট্রেসের অনুমতি দিতে পারবে। পাশাপাশি বিদেশি আগ্রাসন বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা বা সুরক্ষার জন্য যেকোনো লাইসেন্সধারীর চেয়ে টেলিযোগাযোগ ব্যবস্থায় সরকারের অগ্রাধিকার থাকবে বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App