×

আন্তর্জাতিক

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৯:১১ এএম

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

ছবি: সংগৃহীত

মিয়ানমারের আরো একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শানের গুরুত্বপূর্ণ শহর নাউংছো’র নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার সামরিক বাহিনীর সদস্যদের সম্পূর্ণভাবে হটিয়ে দিয়ে শহরটি টিএনএলএ দখল করেছে।

গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা ও যোদ্ধাবাহিনীর প্রধান জেনারেল তার ভোনে কিয়াও এএফপিকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “নাউংছো শহর এখন সম্পূর্ণ আমাদের। শান মিয়ানমার ও চীনের সীমান্তবর্তী প্রদেশ। নাউংছো এই প্রদেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। দুই দেশের মধ্যকার অধিকাংশ বাণিজ্য হয় এই শহরের মাধ্যমে।

এছাড়া শহরটিতে মিয়ানমারের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য একটি অভিজাত প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। তাছাড়া এই শহরটি থেকে শান প্রদেরশের রাজধানী তাউঙ্গি’র দূরত্ব বেশি নয়, মাত্র ৫০ কিলোমিটার। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে ক্ষমতাসীন জান্তার মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর। সেই যুদ্ধে সাফল্যও পা্চ্ছে বিদ্রোহীরা। গত ৭ মাসে বিদ্রোহিদের কাছে দেশের এক পঞ্চমাংশের ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্টসার্কিট নাকি নাশকতা

শর্টসার্কিট নাকি নাশকতা

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App