×

আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে নদীতে দুই বাস, নিখোঁজ ৬৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১১:৪০ এএম

নেপালে ভূমিধসে নদীতে দুই বাস, নিখোঁজ ৬৩

ছবি: সংগৃহীত

নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে দুটি যাত্রীবাহী বাস ছিটকে ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন।

নেপালের ভরতপুর সড়ক বিভাগে বলছে,  স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নীচের নদীতে পড়ে। খবর এএনআই-এর।

আরো পড়ুন: আবারো ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা

যাদব  জানান, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসে চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে আছি এবং তল্লাশি অভিযান চলছে। তবে বৃষ্টির কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।’

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, আটক ৬

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

সাগরপথে মায়ানমারে পাচারের চেষ্টা, ৯৭৫ বস্তা সার জব্দ

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

দেড় কোটির দুটি কষ্টিপাথরসহ তিনজন গ্রেপ্তার

যাত্রীসেবায় হুইলচেয়ার দিলেন আগরতলার সহকারী হাইকমিশনার

আখাউড়া ইমিগ্রেশন যাত্রীসেবায় হুইলচেয়ার দিলেন আগরতলার সহকারী হাইকমিশনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App