×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে সচিবালয় ঘেরাওয়ের ডাক শিক্ষার্থীদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম

পশ্চিমবঙ্গে সচিবালয় ঘেরাওয়ের ডাক শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার প্রথম সারির মেডিকেল কলেজ হাসপাতাল আরজি করের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের প্রতিবাদ চলচে দেশ জুড়ে। 

এরইমধ্যে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৭ আগষ্ট) পশ্চিমবঙ্গের সচিবালয় ‘নবান্নে চল’ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।  এই কর্মসূচির সঙ্গে বাংলাদেশি ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানের মিল দেখছেন অনেকেই। খবর আনন্দবাজার পত্রিকার।

কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই মঙ্গলবারের ‘নবান্নে চল’ কর্মসূচির সমর্থনে রাজ্যের বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ শামিল হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকেরা। 

ছাত্র সমাজের পক্ষ থেকে সাধারণ নাগরিক, রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ছাড়াও যত অরাজনৈতিক সব সংগঠনকে এই আন্দোলনে যোগ দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন: বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন কঙ্গনা

এদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন। তাছাড়া এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের সভাপতি সাবেক সাংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী জানিয়েছেন, প্রয়োজন হলে তিনিও মিছিলে যোগ দেবেন ।

শিক্ষার্থীদের মূল দাবি তিনটি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ, আরজি কর কাণ্ডে দোষীদের চরম শাস্তি ও রাজ্যে নারী সুরক্ষা সুনিশ্চিত করা।

জানা গেছে, এই আবহে বাংলাদেশের মতো গণঅভ্যুত্থানের আশঙ্কা করছে নবান্নও। এই আন্দোলনকে সামাল দিতে এরই মধ্যে নবান্নকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোন পথ দিয়ে আন্দোলনকারীরা নবান্নে আসবেন। কলকাতার রাজপথে কোন জায়গায় আন্দোলনকারীরা জমায়েত হতে পারেন, সেসব জায়গায় কড়া নজরদারি চালাচ্ছেন কলকাতা পুলিশের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App