×

আন্তর্জাতিক

দুই জাহাজে সংঘর্ষের দায় একে অপরকে দিল চীন-ফিলিপাইন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পিএম

দুই জাহাজে সংঘর্ষের দায় একে অপরকে দিল চীন-ফিলিপাইন

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় কোস্টগার্ডের জাহাজ সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে চীন ও ফিলিপাইন।

শনিবার (৩১ আগস্ট) দক্ষিণ চীন সাগরের মগ্ন দ্বীপ সাবিনার কাছে দু’দেশের কোস্টগার্ডের জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। খবর, বিবিসির।

ফিলিপাইনের দাবি, চীনের কোস্টগার্ডের একটি জাহাজ ইচ্ছাকৃতভাবে সরাসরি এসে তাদের কোস্টগার্ডের একটি জাহাজকে ধাক্কা দেয়। অপরদিকে চীনের অভিযোগ, ফিলিপাইনের জাহাজটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে চীনা জাহাজটিকে। 

আরো পড়ুন: গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরো ৮৯

তবে জাহাজ দুটির সংঘর্ষ হলেও কেউ জখম হয়নি। ফিলিপাইনের কোস্টগার্ডের কমোডোর জেই তেরিলা জানিয়েছেন, চীনা জাহাজটির বেশ কয়েকবারে ধাক্কায় তাদের ৯৭ মিটার দৈর্ঘ্যের জাহাজ তেরেসা মাগবানুয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে একই অভিযোগ পাওয়া গেছে চীনা কর্তৃপক্ষের কাছেও।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলের অনেকগুলো দ্বীপ ও এলাকা নিয়ে এই দুই দেশের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে। তারই জের ধরে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App