×

আন্তর্জাতিক

ইউক্রেনের রক্তক্ষয়ী হামলার আন্তর্জাতিক তদন্ত চায় রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

ইউক্রেনের রক্তক্ষয়ী হামলার আন্তর্জাতিক তদন্ত চায় রাশিয়া

ছবি: সংগৃহীত

পশ্চিমা দেশগুলোর অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান পেয়ে রাশিয়ায় রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে ইউক্রেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এসব হামলার নিরপেক্ষ তদন্ত চেয়েছে রাশিয়া।  

রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরোদে ইউক্রেনের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪৬ জন।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে বেলগরোদে এ হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

বেলগরোদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, আহতদের মধ্যে সাত শিশুসহ ৩৭ জনকে শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

আরো পড়ুন: দুই জাহাজে সংঘর্ষের দায় একে অপরকে দিল চীন-ফিলিপাইন

গভর্নর আরো বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের চালানো সিরিজ হামলার মধ্যে এটি সর্বশেষ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে শনিবার (৩১ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবারো আমরা সব দায়িত্বশীল সরকার এবং  আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নৃশংস ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি।

একইসঙ্গে কিয়েভ সরকার এবং এর পশ্চিমা দেশগুলিকে এই ধরনের অপরাধ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। 

রুশ পররষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ অব্যাহত থাকবে যতক্ষণ না তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বরাধ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App