×

আন্তর্জাতিক

মাঝ আকাশে বোমাতঙ্ক, নিউইয়র্কগামী ফ্লাইটের জরুরি অবতরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম

মাঝ আকাশে বোমাতঙ্ক, নিউইয়র্কগামী ফ্লাইটের জরুরি অবতরণ

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান বোমাতঙ্কে জরুরি অবতরণ করেছে। আকাশে ওড়ার পর বোমা আতঙ্ক ছড়ালে বিমানটি দিল্লিতে জরুরি অবতরণ করে। খবর: এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ অক্টোবর) গভীর রাতে ২৩৯ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার জেএফকে বিমানটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।

উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বোমাতঙ্ক ছড়ায় বিমানে। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন বিমানের পাইলট। পরিস্থিতির কথা বিবেচনায় দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বিমানটি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি অবতরণের পর বিমানের যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা হয়। আপাতত বিমানটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে। সেটির ভেতরে কোথাও সন্দেহজনক কিছু রাখা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বম্ব স্কোয়াড, সিআইএসএফ এবং দিল্লি পুলিশ বিমানটি তল্লাশি করছে। এই বিষয়ে এয়ারলাইন্সের পেক্ষ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি। যাত্রী ও বিমানকর্মীরা সবাই নিরাপদ রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App