×

আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:০০ পিএম

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কুররাম এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৩৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্মকর্তা ডাক্তার মুহাম্মাদ ইশাহাক এ তথ্য জানিয়েছেন। খবর: ডনের।

তেহশিল হেড কোয়াটার্স (টিএইচকিউ) হাসপাতালে আলিজিয়ার মেডিকেল পরিদর্শক বলেছেন, আহতদের জেলার একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং কয়েকজনকে পেশোয়ারে রেফার করা হয়েছে। 

এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তীব্র নিন্দা জানিয়েছেন এবং আহত ও নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। 

আরো পড়ুন: তোশাখানা মামলায় ইমরান খানের জামিন

তাকে উদ্ধৃতি করে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মিডিয়া সেলের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, নিরাপরাধ যাত্রীর ওপর এ ধরনের হামলা কাপুরুষিত এবং অমানবিক। 

তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে অভিযুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। তিনি আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন। 

বেলুচিস্তান এবং খাইবার পাকতুনখাওয়াতে সন্ত্রাসী হামলার তীব্রতার বেড়ে যাওয়ার মধ্যে এবার এমন ঘটনা ঘটলো। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App