×

আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০১:১১ পিএম

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৬

নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরান খানের সমর্থকদের সংঘর্ষ। ছবি: পিটিআই

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে আঘাত হানার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।

সোমবার (২৫ নভেম্বর) রাতে পিটিআইর বিক্ষোভ মিছিল ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে এই সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি দাবিতে গত ২৪ নভেম্বর থেকে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সোমবার রাতে গান্দাপুরের নেতৃত্বে খাইবার পাখতুনখোয়া, হাজারা, ডিআই খান এবং বেলুচিস্তান থেকে আসা মিছিল একত্রিত হয়ে ইসলামাবাদের হাকলা ইন্টারচেঞ্জে প্রবেশ করে।

আরো পড়ুন: ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন, দেখামাত্র গুলির নির্দেশ

তবে বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। চার রেঞ্জার্স নিহত হওয়ার পরপরই ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী, সেনাবাহিনীকে ‘শুট-অ্যাট-সাইট’ নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে, সরকার ও পিটিআইর মধ্যে আলোচনার চেষ্টা ভেস্তে গেছে। আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করেন আমির মুকাম, আয়াজ সাদিক ও মোহসিন নকভি। পিটিআইর পক্ষে ছিলেন আসাদ কায়সার, শিবলী ফারাজ ও ব্যারিস্টার গওহর। তবে আলোচনা থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App